Amar chithi
• Written by AAP16403
আমার স্বপ্নে বোনা
তোমার জন্য লেখা
গোলাপ পাতায় ঢাকা
শেষের কবিতা
আবার সন্ধ্যে বেলা
সূর্য ডুবতে দেখা
তারই রঙ তুলে নিয়ে
গল্প লেখা
তার বিকেল বেলাতে বসে
মনের গভীর তীরে
আল্পনা আঁকা শেষে
বাড়ি ফেরা
বলেছিলাম শেষবার
দেখা হবে আরেকবার
সাথে নিও সেই কবিতা
আজও লেখা হয়নি শেষ লাইনটা
আজও অপেক্ষায় তোমার দাঁড়িয়ে তাই আমি
অচেনা তীরে সেই গল্প নিয়ে
তোমার পায়ের ছাপ গেছে অনেক আগে মুছে
তবু আমি চেয়ে আছি
গোলাপের রঙ গেছে উঠে
কালো দাগ গেছে বসে
আকাশটা আজ ভারী
বৃষ্টি হবে বলে
সেই আকাশে তাকিয়ে
তোমার অপেক্ষাতে
আমি আগলে রেখেছি কবিতা
তোমায় দেবো বলে
যদি তুমিও তাকিয়ে থাকো আকাশের দিকে
দেখো দেখতে পাও কিনা আকাশ চিরে
আমার অশ্রু ভেজা চিঠি পাঠিয়েছি
অচেনা পাখির কাছে
তাতে নেই কোনো কালির দাগ
শুধু আছে অশ্রুর ছাপ
সাথে আছে সেই গোলাপ পাপড়ি
আর তোমার নাম
